কবি প্রতিভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবি প্রতিভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গজল (আল্লাহু আল্লাহু বল)

আল্লাহু আল্লাহু বল
কথা ও সুর: মোঃ আহাদুল ইসলাম সুমন

আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’- (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

তুমি ছিলে মায়ের গর্ভে, কেমনে আসলে এই ভবে-(২বার)
ভেবে দেখ কে দিল তোমার দেহে প্রাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’-
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

যার খাতিরে সৃষ্টি ধরা, দীদার পাবে না তারে ছাড়া-(২বার)
মনে প্রাণে ভক্তি কর মুহাম্মদ(সা) তার নাম।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’ (২বার)
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।

ভেবে অধম আহাদে কয়, আল্লাহকে কররে ভয়-(২বার)
পরকালের পুঁজি কর, পড়রে কুরআন।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’
‘লা ইলাহা ইল্লাল্লাহু’ হয় গো তার প্রমাণ।
আল্লাহু আল্লাহু বল-‘ওগো মুসলমান’।
------------------------------------

মার্চের কবিতা

বর্বরতা
আহাদুল ইসলাম (সুমন)

মার্চ মাসের ২৫তারিখ অন্ধকার রাতে,
পাকিস্তানি দস্যূরা অস্ত্রসহ আসে ঢাকাতে।
গণহত্যা, লুণ্ঠন আর নারী নির্যাতনে-
অতর্কিত হামলা চালায় অতি নিষ্ঠুর মনে।
শিক্ষক-সাহিত্যিক-বুদ্ধিজীবী ছিলেন যারা,
তাঁদেরকে ধরে নিয়ে খুন করল ওরা।
ছাত্র-যুবক দেখামাত্র করে ওরা গুলি,
এভাবেই ধ্বংস করে দেশের সম্পদগুলি।
গ্রামের পর গ্রাম ধ্বংস করে পুঁড়িয়ে করে ছাঁই,
এদের মতো হিংস্র জন্তু কোন দেশেই নাই। 

(২০০৬ সালে গৌরীপুরের ‘সুবর্ণ বাংলা’ পাক্ষিক পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতা)

রোমান্টিক কবিতা


এ পৃথিবী সাক্ষী
আহাদুল ইসলাম সুমন

আমি একজনকে ভালবাসি-
নাম তার বলব না,
শত কষ্ট দিলেও তাকে-
আমারে সে ভুলেনা।

গোলগাল চেহারা তার মিষ্টি মধুর হাসি,
অকপটেই বলেছিলাম একদিন তোমায় ভালবাসি
আমার কথায় সায় দিয়ে বলে আহাদ ভাই-
তুমি ছাড়া য়ে এ জীবনে আমার কেহ নাই।

আমি বললাম চিন্তা করো নাওহে আমার লক্ষ্মী”,
তোমায় মোর ঘরণী করব-এ পৃথিবী সাক্ষী।
************************** 
ুন্দর সুন্দর লেখা পাঠান contact.to.mais@gmail.com ই-মেইল ইডিতে।

Contact for ad